বহির্বিভাগের অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে আপনাকে স্বাগতম

এ্যাপয়েন্টমেন্ট নিতে নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

১। বহির্বিভাগে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময় রোগীর নিজস্ব মোবাইল নম্বর কিংবা অপারগতায় রোগীর সঙ্গে হাসপাতলে আসবেন সেরকম কারোর মোবাইল নম্বর ব্যবহার করুন।
২। প্রতিদিন সকাল ০৮:০০ টা থেকে পরবর্তী কর্মদিবসের জন্যে (বহির্বিভাগ খোলা থাকা সাপেক্ষে) অনলাইন এ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং অনলাইনের জন্য বরাদ্দকৃত সংখ্যা শেষ হওয়া পর্যন্ত এ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে।
৩। অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারী রোগীগন নির্ধারিত দিনে এসএমএস এ উল্লেখকৃত সময়ের অন্ততঃ ৩০ মিনিট পূর্বে অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তদের জন্যে নির্ধারিত কাউন্টারে আলাদা লাইনে দাঁড়িয়ে এ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন।
৪। এ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্যে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নম্বর (+৮৮০১৫৫২১৪৬২০২) থেকে প্রেরিত এসএমএস প্রদর্শনপূর্বক ফি পরিশোধ করে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করুন।
৫। বহির্বিভাগের চিকিৎসককে আপনার এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যান অথবা অন্য যেকোনো ল্যাবরেটরী বা মেডিকেল রেকর্ড দেখাতে আগ্রহী হলে হাসপাতালে আসার সময়ে সেগুলো সাথে নিয়ে আসুন।
৬। উল্লেখ্য যে, অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। প্রথম মাসের অভিজ্ঞতা এবং ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের আলোকে এই পদ্ধতিটি নিয়মিত আধুনিকায়ন করা হবে।

যাদের ক্ষেত্রে এখনো অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি প্রযোজ্য নয়ঃ

১। এই হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থেকে রেফার করা রোগীদের ক্ষেত্রে অনলাইন এ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, অর্থাৎ তাঁরা প্রচলিত নিয়মে নির্দিষ্ট বহির্বিভাগের সেবা গ্রহণ করবেন।
২। এই হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থেকে ফলো আপ ভিজিটের তারিখ দেওয়া রোগীদের ক্ষেত্রে অনলাইনে এ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, অর্থাৎ তাঁরা প্রচলিত নিয়মে নির্দিষ্ট বহির্বিভাগের সেবা গ্রহণ করবেন।

অনলাইন এ্যাপয়েন্টমেন্ট বাতিল করা সংক্রান্ত পরামর্শঃ

অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কোন কারনে হাসপাতালের বহির্বিভাগে আসতে অপারগ হলে অবশ্যই এ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হবে।
এ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে এখানে ক্লিক করুন।

এ্যাপয়েন্টমেন্ট ফর্ম

   
  আপনি কি ইতোমধ্যে কোন চিকিৎসককে দেখিয়েছেন ?